• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ফাঁকা ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ কেন?

sagar crime reporter / ৬৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

জাতীয়

ফাঁকা ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ কেন?

 

শাপলানিউজ.কম

অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬
বিশ্বজুড়ে বায়ুদূষণ এখন বড় উদ্বেগের কারণ। প্রতি বছর বিশ্বে বহু মানুষের মৃত্যু ঘটে বায়ুদূষণের কারণে। রাজধানী ঢাকাও এর নেতিবাচক প্রভাবের বাইরে নয়। সাম্প্রতিক বৃষ্টিপাতে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও টানা দুদিন বৃষ্টি না হওয়ায় আবারও শহরটির বায়ুদূষণের মাত্রা বেড়েছে।
ফলে ফাঁকা সড়ক ও তুলনামূলক কম যানবাহন চলাচল থাকলেও ঢাকার বাতাস পুরোপুরি স্বস্তিদায়ক হয়ে ওঠেনি।আজ শুক্রবার (২৯ মে) সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল সপ্তম। এ সময় রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়ায় ১০৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।গত কয়েকদিনে ঢাকার বায়ুমানে ওঠানামা লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার একিউআই স্কোর ছিল ৭৭, বুধবার ৭৩ এবং মঙ্গলবার ছিল ৪৭। অর্থাৎ বৃষ্টির বিরতি দীর্ঘ হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসে দূষণের মাত্রাও বাড়তে শুরু করেছে।সকাল সোয়া ১১টার দিকে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর কিনশাসা। শহরটির একিউআই স্কোর ছিল ১৫১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।
দ্বিতীয় অবস্থানে ছিল ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার স্কোর ১২৯। তৃতীয় অবস্থানে ছিল ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ১২৬।অন্যদিকে ভারতের রাজধানী দিল্লির একিউআই স্কোর ছিল ৯১, যা তুলনামূলকভাবে মাঝারি পর্যায়ে রয়েছে। একই সময়ে রাজধানী ঢাকার বায়ুমান সূচক নেমে আসে ৯৯-এ। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার বায়ু ‘মাঝারি’ পর্যায়ে পৌঁছায়।
একিউআই সূচক অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোরের মধ্যে বায়ুমানকে ‘মাঝারি’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে অবস্থান এবং অতিরিক্ত কায়িক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া ১৫১-এর বেশি স্কোর হলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ