• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত

sagar crime reporter / ১৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত

 

shaplanews.com

কনটেন্ট নির্মাতাদের মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়মে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে নির্মাতাদের ওয়াচটাইম ও ভিউয়ের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

নতুন নীতিমালা আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন থেকে আয় চালু করতে গত ১২ মাসে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম থাকতে হবে। বিকল্প হিসেবে গত ৯০ দিনে অন্তত ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এ শর্ত যথাক্রমে ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম ও ১ কোটি শর্টস ভিউ। তবে ১ হাজার সাবস্ক্রাইবারের শর্ত অপরিবর্তিত থাকছে।

শর্টসের আয়েও নতুন শর্ত

আগে থেকেই মনিটাইজেশন পাওয়া চ্যানেলগুলোর ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। শর্টস থেকে নিয়মিত আয় ধরে রাখতে গত ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।

কোনো চ্যানেলের ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে সাময়িকভাবে শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে এতে চ্যানেলের মূল মনিটাইজেশন বাতিল হবে না। পরবর্তীতে প্রয়োজনীয় ভিউ অর্জন করলে স্বয়ংক্রিয়ভাবে শর্টসের আয় আবার চালু হবে।

ইউটিউব জানিয়েছে, ২০১৮ সালের পর এবারই মনিটাইজেশন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। প্ল্যাটফর্মে শর্টসের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালে প্রতিদিন গড়ে ৭ হাজার কোটি শর্টস দেখা হলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২০ হাজার কোটি ছাড়িয়েছে।

ছোট নির্মাতাদের জন্যও সুযোগ

ছোট নির্মাতাদের জন্যও প্রাথমিক পর্যায়ের মনিটাইজেশন সুবিধা রাখা হয়েছে। ৫০০ সাবস্ক্রাইবার, গত ৯০ দিনে অন্তত তিনটি ভিডিও এবং ৩ হাজার ঘণ্টা ওয়াচটাইম অথবা ৩০ লাখ শর্টস ভিউ থাকলে এ সুবিধা পাওয়া যাবে। তবে এই পর্যায়ে সরাসরি বিজ্ঞাপন থেকে আয় করা যাবে না। ইউটিউব শপিং ও ব্র্যান্ডের সঙ্গে কাজের মতো সুবিধা পাওয়া যাবে।

এদিকে নির্মাতাদের আয় বাড়াতে ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ নিয়েও নতুন পরিকল্পনা করছে প্ল্যাটফর্মটি। এ সেবার গ্রাহকদের সাবস্ক্রিপশন থেকে পাওয়া নিট আয়ের ৬০ শতাংশ নির্মাতাদের তহবিলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পূর্ণাঙ্গ ইউটিউব প্রিমিয়ামের ক্ষেত্রে এ হার ৩০ শতাংশ। দর্শকরা কোন নির্মাতার ভিডিও কতটা দেখছেন, তার ভিত্তিতে এই অর্থ বণ্টন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ