• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা শুরু মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, বিস্ফোরণের শব্দ ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা তামিমের ব্যাটে চড়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজকের ইফতারের সময় সন্ধ্যা ০৬:০৯ মিনিট  এবং আগামীকাল  সেহরি সময় ভোর ০৪:৫১  মিনিট ঢাকাসহ ৪ বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টির পূর্বাভাস ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়র বাসায়, নইলে থানায় রাখুন: পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

ডেস্ক রিপোর্ট / ১৪১৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

তামান্না ভাটিয়া, ইলিয়ানা ডিক্রুজ, শ্রুতি হাসান, কাজল আগরওয়াল, রাশমিকা মান্দানা, সামান্থা রুথ প্রভু, রাশি খান্নার মতো অভিনেত্রীরা অনেক আগেই বলিউডে পা রেখেছেন। দর্শক মনোযোগ কাড়তে সময় লাগেনি তাদের।

এবার তাদের পথ অনুসরণ করে বলিউডে পা রাখছেন আরেক দক্ষিণি অভিনেত্রী মালবিকা মোহনন। বেশ কিছু সিনেমায় অনিন্দ্য অভিনয়ের সুবাদে এখন বলিউড নির্মাতাদের নজরে এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এরই মধ্যে বলিউডে একটি বড় ব্যানারের প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মালবিকা; যার মাধ্যমে বলিউডে তাঁর অবস্থান পাকাপোক্ত করে নেওয়ার সুযোগ রয়েছে। অভিনেত্রী নিজেও এ বিষয়ে আত্মবিশ্বাসী।

মালবিকার কথায়, ‘আমার চাওয়া এটাই, যেভাবে জীবনকে পরিচালিত করছি, ঠিক সেভাবেই অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নিতে চাই ভালো কাজের মধ্য দিয়ে। যখন আমি অভিনয় শুরু করি, তখন আলাদা করে ভাবিনি কার সঙ্গে কাজ করব, কার সঙ্গে করব না। যেখানে যতটুকু সুযোগ পেয়েছি, নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে গেছি। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি। তাই যখন যেখানেই কাজ করি না কেন, সেখানে নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করে যাব।’

অভিনেত্রী এ কথার মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন অভিনয়ের বিষয়ে তাঁর ভাবনাটা কী। এই আত্মবিশ্বাসী বক্তব্য শুনেই বলিউড নির্মাতারা এ অভিনেত্রীকে নিয়ে আলাদা করে ভাবা শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ