• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স

sagar crime reporter / ৫ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা

লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স

shaplanews.com

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মাইডাস ফাইন্যান্সের গত ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৩ টাকা ৪০ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় নেগেটিভ ১৮ টাকা ৬৬ পয়সা। এসময় সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে তিন পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ধানমণ্ডির মাইডাস সেন্টারে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে আগামী ২৪ সেপ্টেম্বর, সকাল ১০টায়। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।

অপরদিকে মাইডাস ফাইন্যান্সের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৪৩ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৮৩ পয়সা।

চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ছয় টাকা ২১ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান ছিল তিন টাকা ২৬ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ তিন টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল তিন টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২৪ টাকা ৮৭ পয়সা।

চলতি বছরের (২০২৬) প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে চার টাকা ৭৮ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল এক টাকা ৪২ পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে তিন টাকা তিন পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৪ পয়সা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ