• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

sagar crime reporter / ১২৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

 

shaplanews.com

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার পরপরই সীমান্তের অপর পাশে থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নান (৭০) ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে। পরিবারের দাবি, বাড়ির পাশের ঝালের (মরিচ) ক্ষেতে কীটনাশক ছিটানোর সময় শূন্যরেখা সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এই ঘটনার পরপরই ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করে ইছাখালী ক্যাম্পে বিজিবির হাতে তুলে দেন ক্ষুব্ধ স্থানীয় জনতা।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্ত পেরিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি বৃদ্ধ আটক হওয়ার পর স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে বিজিবির হাতে সোপর্দ করেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া চলছে এবং বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ