• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা, অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ

Sagar crime reporter / ২৬০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা, অভিনেতাসহ ৬ জনকে আইনি নোটিশ
জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতাসহ সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আইনি নোটিশ পাঠানো হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর নির্মাতা, অভিনেতাসহ ৬ জনকে। ছবি: সংগৃহীত
আইনি নোটিশ পাঠানো হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৫ এর নির্মাতা, অভিনেতাসহ ৬ জনকে। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক

১ মিনিটে পড়ুন

আইনি নোটিশে কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।

আরও পড়ুন: আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন সানি ভাই কই: মৌসুমী হামিদ

সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিনের (মহি শামীম) পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৫ম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

নোটিশে উল্লেখ করা হয়, নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতিনৈতিকতা পরিপন্থী।

আরও পড়ুন: তাহসানের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে নতুন তথ্য দিলেন মিথিলা

পাশাপাশি ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলেও দাবি করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ