• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির আভাস এমআরটি-৫ ঢাকায় হচ্ছে আরেকটি মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প পাকিস্তানের সঙ্গে বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ, দক্ষিণে পাটওয়ারী বাড্ডায় বাসায় ঢুকে এক ব্যক্তিকে গুলি ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান ঘরেই কীভাবে তৈরি করুন আমন্ড ব্রকলি স্যুপ? জেনে নিন সহজ পদ্ধতি অ্যালার্জি কেন হয়? জানুন অ্যালার্জির কারণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায় বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

sagar crime reporter / ১৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি কমলেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই

shaplanews.com

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নদটির পানি ৬ সেন্টিমিটার কমেছে। তবে সার্বিক বন্যা পরিস্থিতির এখনও তেমন উন্নতি হয়নি।

জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে প্লাবিত রয়েছে। এতে দুর্ভোগে রয়েছেন এসব এলাকার কয়েক হাজার মানুষ। অন্যদিকে, জেলার অপর দুই নদী মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বেড়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৬ সেন্টিমিটার কমে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া মহানন্দা নদীর পানি ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ০২ মিটার নিচ দিয়ে এবং পুনর্ভবা নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আরও তিন দিন এমন পরিস্থিতি থাকার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ