• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

sagar crime reporter / ১২ জন দেখেছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোহাম্মদপুরে অটোরিকশাচালকদের অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

 

‎শাপলানিউজ.কম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
১১ অক্টোবর ২০২৬,

রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী কয়েকটি সড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা। এ সময় গাড়ি ডাম্পিং বন্ধ ও নির্ধারিত সড়কে চলাচলের অনুমতিসহ বিভিন্ন দাবি জানান তাঁরা। প্রায় আড়াই ঘণ্টা অবরোধের পর পুলিশের অনুরোধে সকাল সাড়ে ১১টার দিকে সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

আজ রোববার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে মোহাম্মদপুর-বসিলা সড়কে অবস্থান নেন অটোরিকশাচালকেরা। বসিলা সড়ক, ৪০ ফুট সড়ক ও লাউতলা সড়কে অবস্থান নিয়ে তাঁরা যান চলাচল বন্ধ করে দেন। এরপর সকাল ১০টার দিকে চালকেরা তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়ে গাবতলী-সদরঘাট বেড়িবাঁধে যান চলাচল বন্ধ করে দেন। এ অবস্থায় মোহাম্মদপুর থেকে চারদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

অটোরিকশাচালক সিফাত বলেন, ‘সড়কে আমাদের গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। কোনো কারণ ছাড়াই গাড়ি ডাম্পিং করা হয়। ইউটার্ন নিতে গেলে গাড়ি ডাম্পিং করে। পরবর্তী সময়ে যখন গাড়ি আনতে যাই, তখন ফেরত দেয় না। আজ না কাল করে ঘোরানো হয়। আমাদের এখানে তিন-চারজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ (স্লিপ) হাতে নিয়ে ঘুরছেন। আজ গাড়ি দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি, যার প্রমাণ আমাদের হাতেই আছে। আপনারা তা দেখতে পারেন। এই অন্যায়ের কারণেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমাদের পেটে যদি ভাত না থাকে, তবে পরিবারে অশান্তি নেমে আসে। বউ, সন্তান ও মা-বাবাকে নিয়ে আমরা বিপদে আছি। অনেকে ঋণ করে গাড়ি কিনেছেন, কিন্তু গাড়ি আটকে রাখায় সেই ঋণের কিস্তিও পরিশোধ করা সম্ভব হচ্ছে না।’

শহিদুল আলম নামের এক অটোরিকশাচালক জানান, ‘সড়ক যে জায়গায় আছে আমাদের গাড়ি সেখানে চলতে দিতে হবে। এটাই আমাদের প্রধান দাবি। আমাদের পুরো শহরে গাড়ি চালানোর প্রয়োজন নেই; আমাদের জন্য নির্ধারিত সড়কে চলাচল করতে দেওয়া হোক। সরকার মিরপুর রোডে অটোরিকশা উঠতে দেয় না, আমরাও সেখানে উঠি না। কিন্তু এখন আমাদের ধানমন্ডি রোডেও উঠতে দেওয়া হচ্ছে না, সেখানে গেলেই গাড়ি ডাম্পিং করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। অবৈধ বিদ্যুৎ লাইনে ব্যাটারি চার্জ দেওয়া, সড়কের পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ রাখা এবং গাড়ি ডাম্পিং করা যাবে না বলে দাবি জানান তাঁরা। রাজধানীর সব সড়কে চলাচলের অনুমতিও চান চালকেরা।

প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধের পর বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগর জানান, ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা সড়ক অবরোধ করেছিলেন। পরে পুলিশ তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করে। বিভিন্ন দাবি জানিয়ে পরে তাঁরা চলে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ