• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

সৌদির বিমানবন্দর ব্যবহারে হুতিদের ফের হুঁশিয়ারি, সতর্ক থাকার আহ্বান

sagar crime reporter / ৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৌদির বিমানবন্দর ব্যবহারে হুতিদের ফের হুঁশিয়ারি, সতর্ক থাকার আহ্বান

ইয়েমেনের শিয়া গোষ্ঠীটি হুঁশিয়ার করে বলেছে, এই সতর্কবার্তাকে যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

shaplanews.com

11 Oct 2026,

 

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর দেশটির বিমানবন্দরগুলো এড়িয়ে চলতে এয়ারলাইনস, বিমানবন্দরকর্মী এবং যাত্রীদের আবারও কড়া সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতিরা।

রোববার দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীটি হুঁশিয়ার করে বলেছে, এই সতর্কবার্তাকে যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

বিবৃতিতে হুতিরা আরও বলে, রিয়াদ বিমানবন্দরে হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ার সব দায় সৌদি সরকারের ওপরই বর্তায়।

এর আগে শনিবার রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বাহিনীর হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি, চারজন সৌদি নাগরিক এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহত হয়েছেন ৩০৯ জন।

এই হামলার পরদিনই সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার ব্যাপারে এই নতুন হুঁশিয়ারি দিল গোষ্ঠীটি।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারত, মিশর, কাতার, পাকিস্তান, জর্ডান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া, জাপান, কানাডা, মালয়েশিয়া, বাংলাদেশসহ অনেক দেশ এ হামলার নিন্দা জানিয়েছে।

রিয়াদ বিমানবন্দরে এ হামলার দায় হুতিরা সরাসরি স্বীকার না করলেও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট এ জন্য ইয়েমেনি গোষ্ঠীটিকে দায়ী করে এর জবাব দেওয়ার প্রত্যয় জানিয়েছে।

গত এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর আরও দুইবার হামলার শিকার হয়েছে। তাতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে তার জের এখন ইয়েমেন ও সৌদি আরবে ছড়িয়ে পড়ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ