• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা

sagar crime reporter / ৫০ জন দেখেছে
আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা

 

শাপলানিউজ.কম

 

বায়ুদূষণের দিক থেকে বুধবার (১ জুলাই) বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, আর দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি।

সকাল ৮টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার -এর প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, লাহোরের দূষণ স্কোর ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা দিল্লির স্কোর ১৫২, যা একইভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

অন্যদিকে, ঢাকার AQI স্কোর ৯৩। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস ‘মাঝারি’  বা সহনীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ, সাধারণ মানুষের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি না থাকলেও শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা অ্যাজমায় আক্রান্ত ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ