ঢাকার ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫৮

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ৬ থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নয়ন (১৮), শাহিনুর বেগম (২০), জুনায়েদ হোসেন ওরফে জুনাইদ (১৯), জেসমিন (২২), শাহনেওয়াজ, জালাল উদ্দিন হিরা (৩২), আসিফ তারেক (৩৪), কোরবান (৩১), বেলাল হোসেন (১৮), মনিরুল ইসলাম (৪০), রবিন (২০), সাইদুর রহমান সাঈদ (৩৭), রুবেল হোসেন ওরফে ভাতিজা রুবেল (৩৫), শাওন (৪০), শরীফ হাওলাদার (৩০), আফ্রিদি (২৭), হোসেন (২৬), জামাল, হোসেন ভূঁইয়া (২১), মো. হোসেন, জাকির হোসেন (৩২), জয়নাল আবেদীন (৩২), তানভীর হোসেন রাকিব (২৬), সাদ্দাম হোসেন (৪৭)।

মো. নয়ন (২০), স্বপন সরদার (৩৮), রাসেল (২৮), মেহেদী হাসান (২৫), ইমরুল হাসান (৩৯), রাশেদ ইসলাম (১৯), রাকিব (১৮), সাগর হৃদয় (১৯), জনী (২১), নূর ইসলাম (২০), আল আমিন (২০), সাগর (১৯), পলাশ (২২), গোলাম রাব্বি (২৪), শাহরিয়ার সরদার (২২), মোস্তাফিজুর রহমান (২০), আব্দুল মোমেন (৩০), জাকারিয়া (২৫), মিরাজ (২২), সানিমুল হাসান শাওন (১৯), আশরাফুল ইসলাম (৩০), জাহাঙ্গীর (২২), কামরুল (৩৭), জুম্মন (৩৫), আমির হোসেন (৪০), ইলিয়াস মিয়া (৫২), বিলকিস (৪০), রাকিব হোসেন (২৪), আনোয়ার (৪০), মাসুম (৩৫), খাইরুল (৫২), মেহেদী হাসান (২৫), আব্দুল হাকিম (২৮) এবং মোয়াজ্জেম হোসেন মারুফ (৩৩)।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- তেজগাঁও থানায় ৫ জন, শেরেবাংলা নগর থানায় ৬ জন, মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ৭ জন। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।