• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, নবম স্থানে ঢাকা

sagar crime reporter / ৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা, নবম স্থানে ঢাকা

shaplanews.com
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬,

বিশ্বে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই তালিকায় দীর্ঘ দিন মেগা সিটি ঢাকাও। তারই ধারাবাহিকতায় আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা।এবং ঢাকার অবস্থান ছয় নম্বরে।

বুধবার (১৯ আগস্ট) সকালে বায়ুমান স্কোর ছিল ১০৭।

বাতাসের এই অবস্থার মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৭৪ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যা ‘অস্বাস্থ্যকর’।

১৭১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

১৬৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৫৯ স্কোর নিয়ে বায়ুদূষণের চতুর্থ স্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং।
এছাড়া ১৫৫ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ইসরায়েলের জেরুজালেম, চীনের উহান ও ফিলিপাইনের ম্যানিলার মতো শহরগুলো।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ