• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী* সুখবর! স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩,৩২৪ টাকা, আজ থেকেই কার্যকর ৫ দিন বন্ধের পর পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা, ৯০ মিনিটে সূচক কমলো ৩০ পয়েন্ট ফ্রান্সে ফের উত্তাল বিক্ষোভ, একদিনে আটক প্রায় ১০০০, রাস্তায় ৭০ হাজার পুলিশ *🔴 নিখোঁজ সংবাদ 🔴 – সকলকে শেয়ার করার অনুরোধ 🙏* ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জন গ্রেফতার, অস্ত্র-ইয়াবা-জাল নোট উদ্ধার আজকের বায়ুদূষণ: ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, বিশ্বের ৫ম দূষিত শহর আজ রবিবার রাজধানীর যেসব মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ আজকের আবহাওয়া: বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত।
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

sagar crime reporter / ১৮১ জন দেখেছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

জাতীয়

মাঘের আগেই ‘হাড় কাঁপানো শীত’, কী বার্তা দিচ্ছে আবহাওয়া অফিস

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬,

দেশজুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই শৈত্যপ্রবাহ আগামী ১২ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১০ ও ১১ জানুয়ারি তাপমাত্রা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দেশের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে শীতের তীব্রতা বজায় থাকবে। তবে ১০ জানুয়ারির পর ধীরে ধীরে তীব্রতা কমতে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে। সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ