*ক্যাটাগরি:* আন্তর্জাতিক
ফ্রান্সে ফের শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষা খাতে বিনিয়োগের দাবিতে শনিবার দেশজুড়ে রাস্তায় নামে ৪ লাখের বেশি মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের বিক্ষোভ থেকে প্রায় ১০০০ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে আতশবাজি, পাথর ও অস্ত্র হিসেবে ব্যবহারযোগ্য জিনিস উদ্ধার করা হয়। শুধু প্যারিসেই ১ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। 6572f759
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ বলেন, “সহিংস ব্যক্তিদের মিছিলে কোনো স্থান নেই।” তিনি জানান, গত সপ্তাহের তুলনায় এবার সহিংসতা কম হলেও মার্সেই, বোর্দো, লিওঁ এবং নঁতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে। মার্সেইতে দুটি জুয়েলারি দোকানে লুটপাটের চেষ্টা হয়।
নিরাপত্তার কারণে প্যারিসের ল্যুভর মিউজিয়াম, ২০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং দোকানপাটে কাঠের বোর্ড দিয়ে ঘিরে রাখা হয়। ce5f
এই বিক্ষোভের কারণ মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ব্যবস্থা নিয়ে ক্ষোভ এবং তরুণদের কর্মসংস্থানের অভাব।
*সোর্স:* রয়টার্স, ফ্রান্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়
shaplanews.com