• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী* সুখবর! স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩,৩২৪ টাকা, আজ থেকেই কার্যকর ৫ দিন বন্ধের পর পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা, ৯০ মিনিটে সূচক কমলো ৩০ পয়েন্ট ফ্রান্সে ফের উত্তাল বিক্ষোভ, একদিনে আটক প্রায় ১০০০, রাস্তায় ৭০ হাজার পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*

sagar crime reporter / ২৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী*

*শাপলানিউজ ডেস্ক:*

ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় মকবুল হোসেন কলেজের সামনে নতুন পাকা রাস্তা হওয়ার কয়েকদিনের মধ্যেই অর্ধেকটা রাস্তা চলে গেছে হকারদের দখলে।

স্থানীয়রা জানান, রাস্তা পাকা করার পর থেকেই সেখানে ডাব বিক্রেতা, জিলাপি দোকানের সামনে অতিরিক্ত ভ্যান ও হকার বসানো হচ্ছে। ফলে এতো সুন্দর নতুন রাস্তার অর্ধেকটাই এখন দখলে, পথচারী ও রিকশা চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ছবিতে থাকা ডাবের ভ্যানটি রাস্তার মাঝ বরাবর বসানো হয়েছে। পাশেই জিলাপি দোকানের সামনেও একই অবস্থা। কলেজের  সামনে থেকে  কাদেরাবাদ হাউজিং  পুরো রাস্তা  হকারদের দখলে। পথচারি হাটা ফুটপাত  দখলে গেছে হকারদের।

এলাকাবাসীর প্রশ্ন, চাঁদাবাজি ও মদ না থাকলে এই হকাররা এতো সাহস পেতো না। নতুন রাস্তা দখল করে রাখার সাহস তারা কোথায় পায়?

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র নিয়মিত চাঁদা তুলে এসব হকার বসাচ্ছে। এর ফলে সরকারের উন্নয়ন কাজ ম্লান হয়ে যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। দ্রুত এই রাস্তা হকারমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক করার দাবি তাদের।

*লোকেশন: কাদেরাবাদ হাউজিং, মকবুল হোসেন কলেজের সামনে, মোহাম্মদপুর, ঢাকা।*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ