• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে এনবিআর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে ৬ দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৩৮৮ কোটি টাকা আস্থা বেড়ে যাওয়ায় ডিএসইতে ২২ মাসের মধ্যে রেকর্ড লেনদেন পুশইন ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে, আশা আইনমন্ত্রীর দুপুরের মধ্যে ১৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রায় শুনে মোনাজাত ধরে রামিসার বাবার কান্না, দ্রুত কার্যকরের দাবি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

নাটক সত্যিই কি হানিয়া আমিরের সঙ্গে হাসান মাসুদের দেখা হয়েছিল বিনোদন প্রতিবেদক ঢাকা

sagar crime reporter / ৬০৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নাটক
সত্যিই কি হানিয়া আমিরের সঙ্গে হাসান মাসুদের দেখা হয়েছিল
বিনোদন প্রতিবেদক ঢাকা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫,

হানিয়া আমির ও হাসান মাসুদ
হানিয়া আমির ও হাসান মাসুদছবি: কোলাজ
আজ রোববার সকাল থেকেই একটি পোস্ট ঘুরছে ফেসবুকে। যেখানে লেখা হয়, অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আরও বলা হয়, গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলা হয়। সেখানেই এ ঘটনা ঘটে। তবে হাসান মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, ঘটনা পুরোটাই মিথ্যা। এমন কোনো আয়োজনে তিনি ছিলেন না।

হানিয়া আমির
হানিয়া আমিরছবি : হানিয়া আমিরের ফেসবুক থেকে
শনিবার সকালে হাসান মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হানিয়া আমির কে, কবে দেশে এসেছেন, বা এ ঘটনার কিছুই জানেন না তিনি। তিনি বলেন, ‘ফেসবুকে ঢোকা হয়নি, তাই চোখে পড়েনি। তবে এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না, তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানাও আমার কথা না।’

আরও পড়ুন
হানিয়া আমিরের সঙ্গে কী কথা হলো নাঈম–শাবনাজ কন্যার
২০ সেপ্টেম্বর ২০২৫
হানিয়া আমিরের সঙ্গে কী কথা হলো নাঈম–শাবনাজ কন্যার
প্রথমে একটি ফেসবুক পেজ থেকে মজা করে পোস্টটি করা হয়। এরপর বিভিন্ন পেজ ও গ্রুপে এটি ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে সত্যি ভেবে শেয়ার দিতে থাকেন। এ বিষয়ে হাসান মাসুদ বলেন, ‘বিষয়টি ফেক ও বিব্রতকর।’
প্রথমবারের মতো ঢাকায় এসেছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। কয়েকটি অনুষ্ঠানের জন্য দিন দুয়েক থাকার কথা রয়েছে তাঁর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ