• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

টালিউড রাত ২টা–সকাল ৭টায় শো, দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড় বিনোদন ডেস্ক

sagar crime reporter / ৫০৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

টালিউড
রাত ২টা–সকাল ৭টায় শো, দেব–শুভশ্রীর ছবি নিয়ে তোলপাড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫,
ছবির প্রচারে দেব ও শুভশ্রী। শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে

ছবির প্রচারে দেব ও শুভশ্রী। শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে
দীর্ঘ বিরতির পর সাবেক প্রেমিক জুটি দেব ও শুভশ্রী পর্দায়। কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ নিয়ে তাই ভক্তদের তুমুল আগ্রহ। আজ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। কিন্তু মুক্তির আগেই ছবিটি গড়েছে নতুন সব রেকর্ড। আনন্দবাজার পত্রিকা, সংবাদ প্রতিদিন অবলম্বনে জেনে নেওয়া যাক বিস্তারিত—
আগে তৈরি হলেও নানা কারণে আটকে ছিল ছবিটি। অবশেষে প্রায় দীর্ঘ ১০ বছর পর সব পেয়েছে ‘ধূমকেতু’। কলকাতায় ‘ধূমকেতু’, ‘ওয়ার ২’ ও ‘কুলি’র মতো সিনেমাকেও পেছনে ফেলে দিয়েছে। এমনকি সিনেমার প্রথম প্রদর্শনী চলেছে গতকাল রাত দুইটায়, আজ শুরু হয়েছে সকাল সাতটায়। অনেক দিন পর কলকাতার কোনো সিনেমা সকাল মধ্যরাত আর সকাল সাতটায় শো পেল। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল সাতটার শো–ও হাউসফুল গেছে।

টিকিটের চাহিদা এতটাই বেশি যে শো টাইম বাড়াতে হচ্ছে হলমালিকদের। শুধু তা–ই নয়, সকাল সাতটাতেও শো দেওয়া হয়েছে। আর সেখানেই ম্যাজিক দেখিয়েছে ‘ধূমকেতু’। সেই শোতেও প্রথম দিনেই হাউসফুল হয়ে নতুন রেকর্ড গড়েছে।

ছবির প্রচারে দেব ও শুভশ্রী। শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবির প্রচারে দেব ও শুভশ্রী। শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবিটি নিয়ে আগেই থেকেই আগ্রহ ছিল দর্শকের, উত্তেজনার পারদ আরও চড়িয়েছে ‘ধূমকেতু’র ট্রেলার মুক্তি অনুষ্ঠান। সেখানেও প্রায় ১০ বছর পর নিজেদের মধ্যে থাকা সব মান-অভিমান শেষে একসঙ্গে, এক মঞ্চে এসে হাজির হন দেব-শুভশ্রী। একসঙ্গে নাচেন, আড্ডা দেন।

ছবি মুক্তির আগের রাতে বুধবার রাত পৌনে একটায় অভিনেতা দেব তাঁর এক্স হ্যান্ডলে দর্শকদের অনুরোধ করেন, ‘দয়া করে সিনেমার কোনো স্পয়লার বা কোনো রকম ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।’

‘ধুমকেতু’ সিনেমার দৃশ্যে দেব ও শুভশ্রী
‘ধুমকেতু’ সিনেমার দৃশ্যে দেব ও শুভশ্রীফেসবুক থেকে
এর আগে বুধবারই দেব ও শুভশ্রী নৈহাটির বড় মার মন্দিরে গিয়ে ছবির সাফল্য কামনায় পূজা দেন। লাল পাঞ্জাবি ও সাদা পায়জামায় সেজেছিলেন ‘ধূমকেতু’র নায়ক, সঙ্গে একই রঙের শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন শুভশ্রী।

‘ওয়ার ২’, ‘কুলি’র মতো বহুল প্রতীক্ষিত দুই সিনেমা থাকলেও কলকাতার দর্শকের আগ্রহ ‘ধূমকেতু’ নিয়েই। কিন্তু এসবের থেকেও বাঙালির আজকের আগ্রহ কিন্তু ধূমকেতুকে নিয়েই। মুক্তির পর ছবিটি কেমন ব্যবসা করে সেটাই এখন দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ