• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আন্তর্জাতিক করাচিতে সাতটি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

sagar crime reporter / ৬১৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক

করাচিতে সাতটি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫,

করাচিতে সাতটি ট্রাকে আগুন ধরিয়ে দিল জনতা
আরও পড়ুন
২০০ আধুনিক হেলিকপ্টার কিনছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা দখলের সিদ্ধান্ত ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: এরদোগান
ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া
নেতানিয়াহুর গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেল আবিব
ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে কত রুপি লোকসান পাকিস্তানের
ফলো করুন

পাকিস্তানের করাচিতে এক সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন নিহত হয়েছেন। রোববার ভোরে করাচির রশিদ মিনহাস রোডে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় সাতটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা।

ওই এলাকার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ জানিয়েছেন, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটিতে বাবা, তার ছেলে এবং মেয়ে ছিলেন। পরে হাসপাতালে নেওয়ার সময় ২২ বছর বয়সী মাহ নূর এবং ১৪ বছর বয়সী আলী রাজা মারা যান।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বেশ কয়েকটি ডাম্পার ট্রাকে আগুন ধরিয়ে দেন। আহত অবস্থায় আটক করার আগে ট্রাক চালককে স্থানীয়রা মারধর করে।

এসপি ইকবাল শেখ সাতটি ডাম্পার ট্রাক পুড়িয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাস্তা থেকে পোড়া গাড়িগুলো সরানোর জন্য অভিযান চলছে।

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ডাম্পার চালককে গ্রেফতার করা হয়েছে এবং ডাম্পার পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত ১০ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ