• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১*

sagar crime reporter / ১৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

*ঢাকায় ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১*

শাপলানিউজ.কম

ঢাকা, ৯ নভেম্বর

রাজধানী ঢাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, বিলাসবহুল যানবাহন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপির নয়টি প্রশাসনিক বিভাগের অধীনে পরিচালিত অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে ১৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর রয়েছে উত্তরা বিভাগ থেকে ৯৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, ওয়ারী বিভাগ থেকে ৬৪ জন, গুলশান বিভাগ থেকে ৪৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৩১ জন, রমনা বিভাগ থেকে ২২ জন এবং ডিবি বিভাগ থেকে ১২ জন।

অভিযানে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৬৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি বিলাসবহুল গাড়ি, একটি ব্যক্তিগত গাড়ি, একটি সিএনজিচালিত অটোরিকশা, ১০টি ব্যবহৃত স্মার্টফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা। এছাড়া বিভিন্ন থানায় দায়ের করা মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, রাজধানীতে ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদকের বিস্তার ও অবৈধ অস্ত্রের ব্যবহার ঠেকাতে নিয়মিত ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। রাতে নগরীর নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরাতেই এই অভিযান।

সম্প্রতি ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের ধরতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান চলমান থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ