• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
*বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় অর্ণবের আশঙ্কা, ২৮ অক্টোবর আঘাত হানতে পারে* *ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২, মামলা ৪৩* ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস *আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর! দূষিত শহরের তালিকায় বিশ্বে ৫ম ঢাকা* *🔴 ব্রেকিং নিউজ: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’!* আগামী নির্বাচন অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদপুরে পাকা রাস্তা এখন হকারদের দখলে, ভোগান্তিতে পথচারী* সুখবর! স্বর্ণের দাম ভরি প্রতি কমলো ৩,৩২৪ টাকা, আজ থেকেই কার্যকর ৫ দিন বন্ধের পর পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা, ৯০ মিনিটে সূচক কমলো ৩০ পয়েন্ট ফ্রান্সে ফের উত্তাল বিক্ষোভ, একদিনে আটক প্রায় ১০০০, রাস্তায় ৭০ হাজার পুলিশ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকার প্রতিটি অঞ্চলে চলবে ভিন্ন রঙের ই-রিকশা

Sagar crime reporter / ২৮২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জাতীয়
ঢাকার প্রতিটি অঞ্চলে চলবে ভিন্ন রঙের ই-রিকশা
২২ জুলাই ২০২৫,
ঢাকার প্রতিটি অঞ্চলে চলবে ভিন্ন রঙের ই-রিকশা
রিকশাচালকদের প্রশিক্ষণ প্রদানের ফলে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আইনগত ভিত্তি তৈরি হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, প্রশিক্ষণের আওতায় পর্যায়ক্রমে দুই লক্ষ্য রিকশাচালককে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে প্রতিটি অঞ্চলের জন্য ভিন্ন রঙের রিকশা অনুমোদন দেওয়া হবে। তখন একটি অঞ্চলের রিকশা আর অন্য অঞ্চলে চালানো যাবে না।

আজ (মঙ্গলবার) মহাখালীতে ই-রিকশা চালকদের প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনার লক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন একযোগে ই-রিকশা চালকদের প্রশিক্ষণ প্রদান করছে। প্রশিক্ষণের মাধ্যমে আমরা ই-রিকশাচালকদের একটি আইনি কাঠামোর আওতায় আনতে চাই।

ডিএনসিসির এবং স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে আজ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ই-রিকশা চালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে রাজধানীর পাঁচটি ভেন্যুতে একযোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মহাখালীর ডিএনসিসি জোনাল অফিসে দুটি, মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে একটি, মিরপুর ১০ এবং উত্তরায় একটি করে ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রথম দিনে প্রায় ৬০০ ই-রিকশা চালক এই প্রশিক্ষণে অংশ নেন। এরমধ্যে মহাখালীতেই প্রশিক্ষণ নিচ্ছেন ২৩৭ জন চালক। আগামীকাল থেকে এসব ভেন্যুতে নিয়মিত প্রশিক্ষণ চলবে।

মহাখালী ভেন্যু পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ প্রশিক্ষণার্থী চালকদের উদ্দেশ্যে বলেন, এ প্রশিক্ষণের ফলে দুর্ঘটনা কমবে এবং চালকরা আইন মানায় উৎসাহী হবেন।

তিনি আরও বলেন, বর্তমানে শহরে যেসব ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা চলছে, সেগুলো ধাপে ধাপে ফেজ আউট করে বুয়েটের ডিজাইন অনুযায়ী মডেলের রিকশা নামানো হবে। প্রশিক্ষণের আওতায় পর্যায়ক্রমে দুই লক্ষ্য রিকশাচালককে অন্তর্ভুক্ত করা হবে। পরবর্তীতে প্রতিটি অঞ্চলের জন্য ভিন্ন রঙের রিকশা অনুমোদন দেওয়া হবে। তখন একটি অঞ্চলের রিকশা আর অন্য অঞ্চলে চালানো যাবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ