• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মহাখালী-এয়ারপোর্ট রোড অচল, চলাচলে বিশেষ নির্দেশনা

Sagar crime reporter / ২৪৩ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ
১৫ টা ৩৩ মিনিট, ১৩ জুলাই ২০২৫
মহাখালী-এয়ারপোর্ট রোড অচল, চলাচলে বিশেষ নির্দেশনা
রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধে মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং বন্ধ রয়েছে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ।
মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকরা বনানীর বিএরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন। ছবি সংগৃহীত
মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকরা বনানীর বিএরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন।

১ মিনিটে পড়ুন
রোববার (১৩ জুলাই) দেড়টার দিকে অরোধের কারণে চলাচল বন্ধ হয় বলে এক ফেসবুক পোস্টে জানান সার্জেন্ট আনিসুর রহমান। এ অবস্থায় গাড়ি চলাচলে বিশেষ নির্দেশনাও দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি জানান, বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে ঢাকা মহানগরীর বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকরা রাজধানীতে চলাচলের দাবিতে মূল সড়কে অবস্থান নিয়েছেন।

এতে উত্তরা-মহাখালী রুটে ইনকামিং এবং আউটগোয়িংয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ইনকামিংয়ে যান চলাচল করার ক্ষেত্রে কাকলী হয়ে গুলশান-২ থেকে গুলশান ১ -আমতলী অথবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা দিয়ে এবং একইভাবে বিপরীত দিকে আউট গোয়িংয়ে ডাইভারশন দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ