• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী নায়িকা থেকে গায়িকা তুষি লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে ওঠা তথ্য কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রাম্পের পর এবার ঢাকার হাটে ‘কিম জং উন’ ঈদে জমজমাট মসলার বাজার, থাকছে ভেজালের শঙ্কাও ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ আমের পরেই দই খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো? কোরবানির ঈদ ঘিরে রাজধানীতে জমে উঠেছে দা-বটি-ছুরির বাজার
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ জাতীয়, প্রধান নির্বাচন কমিশনার, রাজধানী, সারাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি

sagar crime reporter / ১২২ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
শেয়ার

জাতীয়

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটের দিন সাধারণ ছুটি চায় ইসি

 

শাপলানিউজ.কম
৩০ মার্চ ২০২৬

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ শূন্য আসনে ও শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

বর্ণিতাবস্থায়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন, অর্থাৎ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম বলেন, এই আসনের উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফজলুল করিম আরও বলেন, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এ ছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মো. ফজলুল করিম বলেন, এই আসনে নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার বিধান না থাকায়, ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে, নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।

শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জাহাঙ্গীর হোসেন আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন সাধারণ ছুটি বগুড়া শেরপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নায়িকা থেকে গায়িকা তুষি

লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে ওঠা তথ্য

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের

ট্রাম্পের পর এবার ঢাকার হাটে ‘কিম জং উন’

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নায়িকা থেকে গায়িকা তুষি

লঘুচাপ, ঝড় ও তাপমাত্রা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ফরেনসিক প্রতিবেদনে উঠে এলো গা শিউরে ওঠা তথ্য

কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম বাণিজ্য মন্ত্রণালয়ের

ট্রাম্পের পর এবার ঢাকার হাটে ‘কিম জং উন’

ঈদে জমজমাট মসলার বাজার, থাকছে ভেজালের শঙ্কাও

ঈদুল আজহা উপলক্ষে ৪ কয়েদির সাজা মওকুফ

আমের পরেই দই খাচ্ছেন? বিপদ ডেকে আনছেন না তো?

কোরবানির ঈদ ঘিরে রাজধানীতে জমে উঠেছে দা-বটি-ছুরির বাজার

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333