*আজকের আবহাওয়া – ২৬ অক্টোবর ২০২৬*
ঢাকায় আজকের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে গরম বেশি অনুভূত হবে, ৩৮-৩৯ ডিগ্রির মতো লাগবে।
বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এ পরিণত হয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানবে। এর প্রভাবে আগামীকাল থেকে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সূত্র: আবহাওয়া অধিদপ্তর
http://shaplanews.com