• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

sagar crime reporter / ১১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার

 

শাপলানিউজ.কম
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে ‘ ইনোভেশন টু মার্কেট’  প্রতিপাদ্য সামনে রেখে।

মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫০টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে যেখানে। ১৫টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। ৫০টিরও অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে এ মেলায়। এ ছাড়া ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ৫০টিরও বেশি করপোরেট এবং শিল্প ও বাণিজ্য খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে মেলায়। মেলার আয়ােজক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় আগামী  ৩০ আগস্ট। নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটে যেতে হবে। কারা অংশ নিতে পারবেন, তার বিস্তারিত ওয়েবসাইটে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ