
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’। এ মেলার দ্বার উন্মোচন হতে যাচ্ছে ‘ ইনোভেশন টু মার্কেট’ প্রতিপাদ্য সামনে রেখে।
মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৫০টিরও অধিক ইনোভেশন শোকেস থাকবে যেখানে। ১৫টিরও অধিক সেশন ও ডায়ালগে খাত-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। ৫০টিরও অধিক দেশি-বিদেশি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে এ মেলায়। এ ছাড়া ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে উপস্থিত থাকবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা। ৫০টিরও বেশি করপোরেট এবং শিল্প ও বাণিজ্য খাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের সক্রিয় উপস্থিতি থাকবে মেলায়। মেলার আয়ােজক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ। মেলার প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য নিবন্ধনের শেষ সময় আগামী ৩০ আগস্ট। নিবন্ধনের জন্য www.innovationfairbd.org ওয়েবসাইটে যেতে হবে। কারা অংশ নিতে পারবেন, তার বিস্তারিত ওয়েবসাইটে রয়েছে।
Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333
Email: m.r.01778840333@gmail.com
Web: www.shaplanews.com
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬