*শাপলানিউজ ডেস্ক:*
ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এলাকায় মকবুল হোসেন কলেজের সামনে নতুন পাকা রাস্তা হওয়ার কয়েকদিনের মধ্যেই অর্ধেকটা রাস্তা চলে গেছে হকারদের দখলে।
স্থানীয়রা জানান, রাস্তা পাকা করার পর থেকেই সেখানে ডাব বিক্রেতা, জিলাপি দোকানের সামনে অতিরিক্ত ভ্যান ও হকার বসানো হচ্ছে। ফলে এতো সুন্দর নতুন রাস্তার অর্ধেকটাই এখন দখলে, পথচারী ও রিকশা চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, ছবিতে থাকা ডাবের ভ্যানটি রাস্তার মাঝ বরাবর বসানো হয়েছে। পাশেই জিলাপি দোকানের সামনেও একই অবস্থা। কলেজের সামনে থেকে কাদেরাবাদ হাউজিং পুরো রাস্তা হকারদের দখলে। পথচারি হাটা ফুটপাত দখলে গেছে হকারদের।
এলাকাবাসীর প্রশ্ন, চাঁদাবাজি ও মদ না থাকলে এই হকাররা এতো সাহস পেতো না। নতুন রাস্তা দখল করে রাখার সাহস তারা কোথায় পায়?
স্থানীয়দের অভিযোগ, একটি চক্র নিয়মিত চাঁদা তুলে এসব হকার বসাচ্ছে। এর ফলে সরকারের উন্নয়ন কাজ ম্লান হয়ে যাচ্ছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। দ্রুত এই রাস্তা হকারমুক্ত করে পথচারীদের চলাচল স্বাভাবিক করার দাবি তাদের।
*লোকেশন: কাদেরাবাদ হাউজিং, মকবুল হোসেন কলেজের সামনে, মোহাম্মদপুর, ঢাকা।*