শিরোনাম (H1):
ajker-abhawa-25-october-2026-bangopasagar-nimnochap.
শাপলানিউজ.কম
*ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬, রবিবার:*
আজকের আবহাওয়া: বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সংকেত।
আজ ২৫ অক্টোবর ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক, সর্বোচ্চ ৩৩°। বঙ্গোপসাগরে নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজার-মোংলা-পায়রায় ১ নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার থেকে বৃষ্টি।
আজ সারাদেশে আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। তার বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এতে সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কি.মি. দক্ষিণে, কক্সবাজার থেকে ৬৫৫ কি.মি. দক্ষিণে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
*সমুদ্রবন্দরে সতর্কতা:*
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
*আজ ঢাকার আবহাওয়া:*
– সর্বোচ্চ তাপমাত্রা: ৩৩ ডিগ্রি সেলসিয়াস
– সর্বনিম্ন তাপমাত্রা: ২৫ ডিগ্রি সেলসিয়াস (গত ২৪ ঘণ্টা)
– আকাশ: আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক
– সূর্যোদয়: সকাল ৬:০০ টা
– সূর্যাস্ত: সন্ধ্যা ৫:২৪ টা
*কবে বৃষ্টি বাড়বে?*
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী:
– *আজ (রবিবার):* চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
– *সোমবার (২৬ অক্টোবর):* খুলনা, বরিশাল, চট্টগ্রামে বৃষ্টি শুরু।
– *মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে:* খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি। ২৮ অক্টোবর থেকে সারাদেশে বৃষ্টি ছড়িয়ে পড়বে।
আজকের আবহাওয়া, Weather Today Dhaka, বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের খবর, 1 নম্বর সতর্ক সংকেত।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাংলাদেশেও এর প্রভাবে বৃষ্টি হবে। এরপরই নভেম্বর থেকে পুরোদমে শীত পড়া শুরু হবে।
*সূত্র:* বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও BWOT