• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

 “২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৬৮৪”

sagar crime reporter / ৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শিরোনাম:

“২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৬৮৪”

শাপলানিউজ.কম

শনিবার ২৪ অক্টোবর ২০২৬

 

রাজধানীর ডিএমপির  বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

৪৪টি মামলা, বিপুল পরিমাণ মাদক উদ্ধার।

তিনি জানান, শুক্রবার থেকে শুরু হওয়া এই অভিযানে রমনা বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, ওয়ারী বিভাগে ৮৭ জন, মতিঝিল বিভাগে ৭৮ জন, তেজগাঁও বিভাগে ১১০ জন, মিরপুর বিভাগে ২০৬ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৩২ জন, এসআরইউ বিভাগে ৪ জন ও গোয়েন্দা বিভাগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ২৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা, নগদ ৩২ হাজার ৫৩০ টাকা এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ