• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*ভারত থেকে আসছে ১৮টি আধুনিক ব্রডগেজ কোচ, আজই দর্শনা দিয়ে প্রবেশ করবে*

sagar crime reporter / ১৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

*ভারত থেকে আসছে ১৮টি আধুনিক ব্রডগেজ কোচ, আজই দর্শনা দিয়ে প্রবেশ করবে*

*ঢাকা, ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার

শাপলানিউজ.কম ডেস্ক*

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে ভারত থেকে আমদানি করা ১৮টি আধুনিক ব্রডগেজ কোচ। আজ শুক্রবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে।

দর্শনা স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানিয়েছেন, কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালা শহরের রেল কোচ ফ্যাক্টরি (RCF) থেকে গত ১২ অক্টোবর রওনা দিয়েছে। বাংলাদেশ রেলওয়ে এবং ভারতের RITES এর মধ্যে চুক্তির আওতায় এই কোচগুলো আসছে।

১৮টি কোচের মধ্যে রয়েছে ৩টি এসি স্লিপার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার এবং ১টি পাওয়ার কার।

কাস্টমস প্রক্রিয়া শেষে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে নিয়ে যাওয়া হবে। সেখানে বাধ্যতামূলক পরীক্ষা ও কারিগরি মূল্যায়ন শেষে যাত্রী সেবায় যুক্ত করা হবে।

এর আগে গত আগস্টেও ভারত থেকে ১৯টি কোচ এসেছিল। মোট ২০০টি আধুনিক কোচ কেনার চুক্তি রয়েছে।

#BangladeshRailway #ব্রডগেজকোচ #দর্শনা #শাপলানিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ