*শিরোনাম:*
শাপলানিউজ.কম
*বিস্তারিত:*
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে ৫৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্য: মিরপুরে ১৭৫ জন, ওয়ারীতে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মতিঝিলে ৫৯ জন, লালবাগে ৫৬ জন, উত্তরায় ৪৫ জন, গুলশানে ৩৬ জন, রমনায় ২৭ জন এবং সিটিটিসি ইউনিট ৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানে ৬,২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬,২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: ডিএমপি মিডিয়া সেল / Daily Sun c680