• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

*আজকের প্রধান খবর*

sagar crime reporter / ৩৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

*আজকের প্রধান খবর*

শাপলানিউজ.কম

১৪ অক্টোবর ২০২৬, ঢাকা

 

*১. টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড*
ঢাকার অদূরে টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি যোগ দিয়েছে। এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

 

*২. সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে প্রবাসীরা*
হুথি বিদ্রোহীদের হামলার কারণে সৌদি আরবের বিমানবন্দরে নিরাপত্তা বিধিনিষেধ জারি হওয়ায় ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশের ১৪টি, ইউএস-বাংলার ১০টিসহ সরাসরি ৩৬টি ও ট্রানজিট ৫০টি ফ্লাইট রয়েছে। প্রায় ১৩,৪৯০ জন যাত্রী আটকা পড়েছেন। বিমান বাংলাদেশ আগামী ১৭ অক্টোবর পর্যন্ত দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে।

 

*৩. নিরাপদ খাদ্য পরীক্ষায় ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী*
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে সচিবালয়ে নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ভ্যান) পরিদর্শন করেছেন। বর্তমানে দেশের ৮ মহানগরে এই ল্যাবের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা চলছে। পর্যায়ক্রমে ৬৪ জেলায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ বছর আরো ৭২টি ভ্যান সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

 

*৪. নেপাল-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালুর আলোচনা*
আগামী মাসে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনকে সামনে রেখে বাংলাদেশ নেপাল থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে। অন্যদিকে নেপাল ঢাকা-পোখরা রুটে বিমান বাংলাদেশের ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছে। আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের বৈঠকে এ আলোচনা হয়।

 

*৫. ঢাকায় দূতাবাস খুলছে কেনিয়া*
বাংলাদেশ ও কেনিয়ার মধ্যে তৃতীয় পররাষ্ট্র দপ্তর বৈঠক শেষে কেনিয়া শিগগিরই ঢাকায় আবাসিক দূতাবাস খোলার ঘোষণা দিয়েছে। দুই দেশ বাণিজ্য, ওষুধ, কৃষি, ব্লু-ইকোনমি ও বিনিয়োগ সুরক্ষা চুক্তি দ্রুত কার্যকরের বিষয়ে একমত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ