• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, সবচেয়ে বেশি মিরপুরে

sagar crime reporter / ১০ জন দেখেছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, সবচেয়ে বেশি মিরপুরে

‎
শাপলানিউজ.কম

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জনকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দুটি মুঠোফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের জড়িত থাকার অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩২, লালবাগে ৫৮, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৪৬, তেজগাঁওয়ে ৮১, মিরপুরে ১১৪, গুলশানে ৩০, উত্তরা বিভাগে ৪৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে ৫ কেজি গাঁজা, ৩ গ্রাম হেরোইন, ১০ হাজার ৮৭২টি ইয়াবা, দুটি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ