• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, জরিমানা পরিকল্পিত নগরায়নে মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ফরম পূরণের সময় বাড়ল যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর আপনার দেয়া একব্যাগ রক্ত প্রয়োজন মেটাচ্ছে একসাথে কয়েকজনের  ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী হিসেবে পরিচয় করালেন জামায়াত আমির রাজধানীতে ৫৪ মামলায় ৪২৭ জন গ্রেপ্তার মোশাররফ করিম লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, ব্যক্তিত্বে’
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মোশাররফ করিম লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, ব্যক্তিত্বে’

sagar crime reporter / ৩০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মোশাররফ করিম লিখেছেন, ‘আভিজাত্য পোশাকে নয়, ব্যক্তিত্বে’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।

ফেসবুকে সরব হলেও বেশির ভাগই কাজের খবর প্রকাশ করেন অভিনেতা মোশাররফ করিম। তাঁর ব্যক্তিগত কোনো মতামত খুব একটা ভক্তদের সঙ্গে প্রকাশ করেন না। ছবিটি পোস্ট করে সেই মোশাররফ করিম এবার লিখেছেন,‘আভিজাত্য পোশাকে নয়, প্রকাশ পায় ব্যক্তিত্বে।’ছবি : ফেসবুক থেকে

অভিনেত্রী দীপা খন্দকার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যুদ্ধ করে বেঁচে থাকার শক্তি যে আল্লাহ দিচ্ছেন, তাতেও আলহামদুলিল্লাহ।’

চলে এসেছে পূজা। সেই পূজার সাজে ছবি পোস্ট করে পূজা চেরী লিখেছেন, ‘সে বহন করে দেবীর মতো প্রশান্তি আর একজন নারীর মতো গভীর আত্মা।’

প্রকৃতির সঙ্গে সব সময়ই সখ্য অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। এবার তিনি পাখির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘মানুষের ভিড়ে, আমি শুধু, তোর কাছে বারবার ফিরে আসি! আমাকে জড়িয়ে থাকিস।’

অভিনেত্রী আইশা খান সম্প্রতি শেষ করেছেন, ‘পছন্দ হয়নি কিন্তু ভালোবাসি’ নাটকের শুটিং। নাটকের শুটিং নিয়েই তাঁর টানা ব্যস্ততা। তিনি এর মাঝেই শাড়িতে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘রঙে ভরা শাড়ি, মনে ভরা খুশি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ