• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

পুঁজিবাজারে আসছে তিন নতুন মিউচুয়াল ফান্ড

sagar crime reporter / ২০৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

পুঁজিবাজারে আসছে তিন নতুন মিউচুয়াল ফান্ড

দেশের পুঁজিবাজারে বিনিয়োগের পরিধি বাড়াতে তিনটি নতুন বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৯২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই তিন মিউচুয়াল ফান্ডের ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে মোট ৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে। অনুমোদিত নতুন এই ফান্ড তিনটি হলো মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড, মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ড ও সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ড।

বিএসইসির তথ্য অনুযায়ী, মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড ও মিডল্যান্ড ব্যাংক ব্যালেন্সড ফান্ডের প্রতিটির আকার নির্ধারণ করা হয়েছে ২৫ কোটি টাকা করে। এই দুই ফান্ডের মোট ৫০ কোটি টাকার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংক পিএলসি প্রতিটি ফান্ডে ২ কোটি ৫০ লাখ টাকা করে মোট ৫ কোটি টাকা প্রদান করেছে। বাকি ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। এই ফান্ড দুটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ট্রাস্টি হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও কাস্টিডিয়ান হিসেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাজ করছে।

অন্যদিকে, সন্ধানী এএমএল এসএলএফএল শরীয়াহ ফান্ডের খসড়া প্রসপেক্টাসও একই সভায় অনুমোদিত হয়েছে। এই ফান্ডের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ কোটি টাকা, যার মধ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড প্রদান করেছে ২ কোটি ৫০ লাখ টাকা। বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই ফান্ডের কাস্টিডিয়ান হিসেবেও কাজ করছে কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি।

নতুন এই তিনটি ফান্ড বাজারে আসার ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বৈচিত্র্যময় বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ফান্ডেরই ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা রাখা হয়েছে। যেন সাধারণ বিনিয়োগকারীরা সহজে অংশগ্রহন করতে পারেন। পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ভিত্তি শক্তিশালী করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ