ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ রোববার (২০ সেপ্টেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৬২ মিনিট বা বেলা ১১ টা ২ মিনিটে ডিএসইতে ২০৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া ৮৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। এদিন লেনদেন শুরুর আট মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট। পরে সূচকটির উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর ৬২ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ৫০ দশমিক ২৯ পয়েন্ট। এসময় সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৫৮২ দশমিক ৪৩ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১১৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ৯ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ দশমিক ২৪ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১৯টির, কমেছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা ইস্টান ব্যাংকের ১৮ কোটি ৩৯ লাখ টাকা, শার্প ইন্ডাস্ট্রিজের ১৩ কোটি ৪৯ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ১২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৪৩ লাখ টাকা এবং এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ছয় কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।








