• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৭ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিস্ফোরক

sagar crime reporter / ৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ৫২৭ গ্রেপ্তার, উদ্ধার মাদক ও বিস্ফোরক

shaplanews.com

২০ সেপ্টেম্বর ২০২৬,

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের হয়েছে। অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি ককটেল তৈরির সরঞ্জাম, পেরেক, গানপাউডার ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম চালানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৫২৭ জনের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১, উত্তরা বিভাগে ৪৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে মিরপুরেই সর্বোচ্চ ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল এবং বিস্ফোরিত ককেটেলের ৩৫ গ্রাম পেরেক উদ্ধার করা হয়। এ ছাড়া সাতটি টিনের টুকরা, ১০ টুকরা স্কচটেপ, ১০৪টি পেরেক ও বিস্ফোরিত ককটেলের একটি টিনের অংশবিশেষ জব্দ করা হয়েছে।

অপরাধবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল। মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৃথক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

এ সময় একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি ও একটি কাটার উদ্ধার করা হয়। পাশাপাশি ফয়েল পেপার, গ্যাস লাইট, নাইলনের রশি এবং ১৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ কেজি ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান হিসেবে ব্যবহৃত ১ কেজি ৫০০ গ্রাম সামগ্রী উদ্ধার করা হয়েছে। একই অভিযানে দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অপরাধে ব্যবহৃত বা সংশ্লিষ্ট আলামত জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ