• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয়

দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর

 

শাপলানিউজ.কম
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বৃষ্টির পরও স্বস্তি ফেরেনি রাজধানী ঢাকার বাতাসে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৫৩ রেকর্ড করা হয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ওই সময়ে ১৭৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।

১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল মালয়েশিয়ার কুচিং। অন্যদিকে ১৫২ স্কোর নিয়ে তালিকায় পঞ্চম ছিল ইরাকের রাজধানী বাগদাদ।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর সহনীয়।

১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।বাংলাদেশে বাতাসের মান নির্ধারণে একিউআই হিসাবের সময় বিভিন্ন দূষণকারী উপাদানের মাত্রা বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে পিএম১০ ও পিএম২.৫ বস্তুকণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোন।

বায়ুদূষণের কারণে মানুষের স্বাস্থ্যের ওপরও গুরুতর প্রভাব পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, দূষিত বাতাসের কারণে স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। এ কারণে বিশ্বজুড়ে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ