আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ পর্যন্ত বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া একিউআই ২০১ থেকে ৩০০ হলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
ঢাকার বায়ুদূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে দীর্ঘদিন ধরেই ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হচ্ছে। ২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে রাজধানীর বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে এসব বিষয় উল্লেখ করা হয়।
নগরজীবনে ধুলো, ধোঁয়া ও ক্ষতিকর কণার উপস্থিতি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়ও প্রভাব ফেলছে।