রাজধানীর লালবাগে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়ার জন্য অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক লালবাগ বিভাগ। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার, চার্জিং অ্যাডাপ্টার ও একটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ২টার দিকে লালবাগ থানার রাজধারায়ণ রোড (আর অ্যান্ড ডি) এলাকায় এ অভিযান চালানো হয়।
ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ডিপিডিসি, থানা-পুলিশ ও পিওএম ফোর্সের সদস্যরা সহযোগিতা করেন।