• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ঢাকায় পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮২ এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২ রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫: ডিএমপি ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

এক দিনে ১ লাখ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন: ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়তে নাগরিক সহায়তার আহ্বান ডিএনসিসি

 

শাপলানিউজ.কম
২২ আগস্ট ২০২৬,

এক দিনে এক লাখ গাছ রোপণের লক্ষ্য নিয়ে শুরু হওয়া ক্লেমন-এর পরিবেশবান্ধব প্ল্যাটফর্ম ‘গ্রিন ওয়েভ’ (Green Wave)-এর দেশব্যাপী সর্ববৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি ‘এক লক্ষ্যে এক লাখ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

​বক্তব্যে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তিনি বলেন, “ঢাকা একটি অত্যন্ত জীবন্ত শহর, যেখানে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন। আমরা যদি নির্দিষ্ট স্থানে বর্জ্য না ফেলে যত্রতত্র ফেলি, তবে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত কঠিন। সিটি কর্পোরেশনের কর্মীরা প্রতিদিন তাদের নির্ধারিত রুটিন অনুযায়ী কাজ করছেন এবং নির্দিষ্ট স্থান থেকেই বর্জ্য সংগ্রহ করবেন। কিন্তু শহরকে সুন্দর রাখতে হলে সর্বস্তরের নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।”

​বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে উচ্চপর্যায়ের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে কাজ করছি, যার মূল লক্ষ্য শহরকে পরিচ্ছন্ন রাখা এবং ব্যাপক সবুজায়ন করা। বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজে ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে আহ্বান জানিয়েছেন, যা পরিবেশ সচেতনতায় অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। প্রধানমন্ত্রীর সেই আহ্বানের সঙ্গে একাত্ম হয়ে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।”

​ক্লেমন ও আকিজ গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসক বলেন, “ক্লেমন ও আকিজ গ্রুপ একটি চমৎকার ও মহৎ উদ্যোগ নিয়েছে। কেবল গাছ রোপণই নয়, তারা দেশের ৮টি বিভাগের ঐতিহ্যবাহী জিআই ফলজ গাছ রোপণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গাছ পরিচর্যার যে পরিকল্পনা করেছে তা অনন্য। আমি আশা করি, যৌথ প্রচেষ্টায় আমরা কেবল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নয়, পুরো দেশকে একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশে রূপান্তর করতে পারব।” বক্তব্যের শেষভাগে তিনি আনুষ্ঠানিকভাবে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করেন।

​উল্লেখ্য, ‘এক লক্ষ্যে এক লাখ’ শীর্ষক এই পরিবেশবান্ধব উদ্যোগের আওতায় দেশের ৮টি বিভাগের পরিবেশ ও ঐতিহ্য বিবেচনা করে উপযুক্ত দেশীয় ও জিআই ফলের চারা রোপণ করা হবে, যা বছরে প্রায় ২,৫০০ টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করবে। গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে দেশের ৫০০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ‘ট্রি অ্যাম্বাসেডর’ নির্বাচন করা হচ্ছে, যাদের ‘ক্লেমন সবুজায়ন শিক্ষাবৃত্তি’ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলমসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ