• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

অপরাধ ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ঢাকায় তল্লাশি করে ব্যাগে প্রায় ২৬ লাখ টাকা পেয়ে জব্দ করেছে পুলিশ, গ্রেপ্তার ২

 

রাজধানীর শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে বুধবার রাতে তল্লাশিচৌকিতে নগদ প্রায় ২৬ লাখ টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার পুলিশ বলেছে, টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল (২৫) ও সালমা আক্তার ঝরনা (৪০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১০টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে শেরেবাংলা নগর থানার পুলিশ তল্লাশিচৌকিতে একটি রিকশা থামিয়ে যাত্রীর বহন করা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তিনি দাবি করেন, এক নারী তাঁকে টাকা দিয়েছেন। সেই টাকা তিনি শ্যামলীতে পৌঁছে দিতে যাচ্ছেন।

ওই যুবক ভবঘুরে জানিয়ে ওসি মনিরুল বলেন, পরে সালমা আক্তার ঝরনা নামের ওই নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা তাঁর বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। ওই নারী তাঁর স্বামী ব্যবসায়ী বলে দাবি করেন। পরে ব্যাগভর্তি টাকা জব্দ করা হয়।

ওসি জানান, মো. ইসরাফিল ও সালমা আক্তারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁদের ৫৪ (সন্দেহজনক) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, জব্দ করা ২৫ লাখ ৯০ হাজার টাকার বিষয়ে আদালতকে জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা জব্দ করা টাকার সপক্ষে প্রমাণ দেখাতে পারলে তাঁদের জিম্মায় দেওয়া হবে। আর এতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ