ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি সূচক উত্থানে লেনদেন চলছে আজ বুধবার (১৯ আগস্ট)। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট বা বেলা ১০টা ৩০ মিনিটে ডিএসইতে ১৩৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর চার মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৬ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ১৭ মিনিটে ডিএসইএক্স কমেছে ৩৬ দশমিক ৫০ পয়েন্ট। পর সূচকটি ফের উত্থানে ফিরে।

এদিন লেনদেন শুরুর ৩০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে আট দশমিক ৯৪ পয়েন্ট। এসময় বেড়ে সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৭৮২ দশমিক ৫৭ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক এক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫ দশমিক ৭১ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৩ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শাপ ইন্ডাস্ট্রিজের আট কোটি ৭৮ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ছয় কোটি ৩৪ লাখ টাকা, শমরিতা হাসপাতালের পাঁচ কোটি ৭০ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের চার কোটি ৮০ লাখ টাকা, বেক্সিমকোর চার কোটি ৭০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের তিন কোটি ৯৯ লাখ টাকা এবং রানার অটোর তিন কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।








