• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকের পথচলা শুরু রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু এই গরমে কী খাবেন, কী খাবেন না ডিএমপির অভিযানে একদিনে ৫১১ জন গ্রেফতার মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা : মুখ্য সচিব ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ ৩০ মিনিটে লেনদেন ১৭৯ কোটি টাকা
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ অর্থনীতি, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের পথচলা শুরু

sagar crime reporter / ৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
শেয়ার

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের পথচলা শুরু

 

শাপলানিউজ.কম

১৬ আগস্ট ২০২৬

একীভূত হওয়া পাঁচ ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আজ রোববার (১৬ আগস্ট) থেকে এককভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবে সম্মিলিত ইসলামী ব্যাংক।

আজ সর্বশেষ গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে প্রশাসক তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। পরে এ দুটি ব্যাংক বুঝিয়ে দেওয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে। এর মধ্য দিয়ে পাঁচটি ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, পাঁচ ব্যাংকই বুঝিয়ে দেওয়া হয়েছে। একীভূত হওয়া পাঁচ ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে চলে গেছে। এতে রোববার থেকে এককভাবে প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই প্রথমে এক্সিম ব্যাংক থেকে প্রশাসক তুলে নেয় বাংলাদেশ ব্যাংক। তার আগের দিন কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয় এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল তুলে নেওয়ার। গত ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের পর্ষদে নীতিগত সিদ্ধান্ত হয় একীভূত হওয়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরো দায়িত্ব চলে যাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে। এরপর একে একে সব ব্যাংকের নিয়ন্ত্রণ বুঝে নিল এ ব্যাংকটি।

গত ১৬ জুলাই সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান আবেদুর রহমান সিকদার। তার নেতৃত্বেই এখন ব্যাংকটি চলবে। একীভূত হওয়ায় সারা দেশে থাকা পাঁচ ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৯৭৫টি এটিএম বুথ নিয়ে যাত্রা শুরু করল সম্মিলিত ইসলামী ব্যাংক।

চলতি বছরের মার্চ শেষে পাঁচ ব্যাংকে খেলাপি ঋণের পরিমান এক লাখ ৬৫ হাজার ৭৭৯ কোটি টাকা। খেলাপীর হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ৩৫ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা নতুন এ ব্যাংকে সরকার ইতোমধ্যে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিয়েছে।

 

সম্মিলিত ইসলামী ব্যাংক


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

এই গরমে কী খাবেন, কী খাবেন না

ডিএমপির অভিযানে একদিনে ৫১১ জন গ্রেফতার

মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের পথচলা শুরু

রাতের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

রাজধানীতে ওরিয়েন্টাল ইকোউডসের প্রথম এক্সপেরিয়েন্স হাবের যাত্রা শুরু

এই গরমে কী খাবেন, কী খাবেন না

ডিএমপির অভিযানে একদিনে ৫১১ জন গ্রেফতার

মানিকগঞ্জে মৎস্য সপ্তাহ উদ্বোধন বিমানমন্ত্রীর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত-পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা : মুখ্য সচিব

ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজারো মানুষ

৩০ মিনিটে লেনদেন ১৭৯ কোটি টাকা

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333