• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ

sagar crime reporter / ২৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ

 

shaplanews.com

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গোলচত্বরে গাড়ি তল্লাশি করে ১৪ পিস স্বর্ণের বার, ১২ পিস স্বর্ণের পাত, মুঠোফোন, ল্যাপটপ, নগদ টাকা, বিভিন্ন ব্যাংকের কার্ড, ড্রাইভিং লাইসেন্সসহ জাতীয় পরিচয়পত্র পেল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব পণ্যের বাজারমূল্য প্রায় তিন কোটি ৭২ লাখ টাকা।

আজ সোমবার (১০ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্যে থামানো হলে গাড়ির চালক মো. শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মচারীরা কর্তৃক গাড়িটি তল্লাশি করে। পরে তল্লাশিতে ১৪ পিস স্বর্ণবার এবং ১২ পিস স্বর্ণের পাত পায় তারা। পরবর্তীতে ভালোভাবে তল্লাশি করে আরও ৩টি মুঠোফোন, নগদ এক লাখ সাত হাজর ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের ৮টি ডেবিট/ক্রেডিট কার্ড, ২টি ড্রাইভিং লাইসেন্স, ১টি জাতীয় পরিচয়পত্রসহ প্রভৃতি আনুষঙ্গিক জিনিস পায় তারা।

পরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃক কাস্টমস হলে ওই গাড়িতে প্রাপ্ত সব পণ্যের ইনভেন্ট্রি করা হয়। উদ্ধার স্বর্ণের পরিমাণ এক কেজি ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি ( ২৪ ক্যারেট)। যার বাজারমূল্য প্রায় তিন কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ