• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
এলপি গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ল আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসলামে কি ধ্যান বা মেডিটেশন জায়েজ? ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর মেসি নাকি এমবাপ্পে, গত মৌসুমে পরিসংখ্যানে কে ছিলেন সেরা? গ্যাস সংকটে নোয়াখালীর সব সিএনজি পাম্প বন্ধ, চরম ভোগান্তি ঢাকায় ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১ মধ্যপ্রাচ্য দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প ঢাকায় ভূমিকম্প নিয়ে নতুন তথ্য দিলেন ফায়ার সার্ভিসের ডিজি পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

মধ্যপ্রাচ্য দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

sagar crime reporter / ৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা (পরিকল্পনা) স্থগিত রাখতে সম্মত হয়েছে। অথচ আগের দিনই তিনি যেকোনো সময় ইরানের ওপর নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছিলেন।

ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির ‘রূপরেখা’ নিয়ে সমঝোতা গড়ে উঠছে। এর মধ্যে হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকছে।

নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ করেছে, যেন আমরা আপাতত কোনো হামলা না চালাই। কারণ, একটি চুক্তির মৌলিক রূপরেখা বা প্রধান শর্তাবলি নিয়ে সমঝোতা হয়েছে।’

ওই চুক্তির মধ্যে হরমুজ প্রণালি অবিলম্বে, সম্পূর্ণ ও পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসানের বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ প্রস্তুত ও হামলা চালানোর জন্য তৈরি’ ছিল বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়ার শর্তে হামলা স্থগিত করতে তিনি সম্মত হয়েছেন।

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ প্রস্তুত ও হামলা চালানোর জন্য তৈরি’ ছিল বলেও দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, তবে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হওয়ার শর্তে হামলা স্থগিতে তিনি সম্মত হয়েছেন।

যুক্তরাষ্ট্র গতকাল বা আজ রোববারের মধ্যে ইরানে হামলা করতে পারে—গত শুক্রবার ট্রাম্প যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ খবর জানিয়েছিল।

পরদিনই ট্রাম্প আবার হামলা স্থগিতের ঘোষণা দেন। এদিন ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে মার্কিন মিত্র ইসরায়েলও এ অঙ্গীকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে।

সম্ভাব্য নতুন একটি চুক্তি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘সবাই কাজে নেমে পড়ুন এবং এটি সম্পন্ন করুন।’

এদিকে ট্রাম্পের এ বক্তব্যের আগে গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটি ছেড়ে যাওয়ার বিষয় বিবেচনা করতে অথবা স্বল্প নোটিশে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে। ইরানের সঙ্গে সংঘাত আরও তীব্র হচ্ছে বলে মনে হওয়ায় সম্ভাব্য ফ্লাইট বিঘ্ন ও নিরাপত্তাঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।

এদিকে শুক্রবার ট্রাম্পের নতুন করে হামলা পরিকল্পনার হুমকির জবাবে ইরান যেকোনো ‘বেপরোয়া পদক্ষেপের’ বিরুদ্ধে দৃঢ় ও কঠোর পাল্টা হামলার হুমকি দিয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম নূরনিউজের এক প্রতিবেদনে গতকাল বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালায়, তবে ইরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেলক্ষেত্র, পাশাপাশি কাতার ও ইসরায়েলের গ্যাসক্ষেত্রে হামলা চালাবে।

নূরনিউজের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান ‘সবকিছু ভস্ম করে দেওয়ার’ হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও তেলের দাম বেড়েছে।

ইরানে আজ বা আগামীকালের মধ্যে নতুন করে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

 

গত জুন মাসে দুই পক্ষের সংঘাতে সাময়িক বিরতি এসেছিল। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা প্রক্রিয়ার রূপরেখা তুলে ধরে একটি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছিল।

তবে জুলাইয়ের শুরুতে ট্রাম্প যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা করেন এবং এরপর দুই দেশ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করেছে।

যুক্তরাষ্ট্র হামলা চালালে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ