• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

sagar crime reporter / ১৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

 

শাপলানিউজ.কম
অনলাইন ডেস্ক

অনলাইন ভার্সন
শনিবার, ২৫ জুলাই,
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়।

শনিবার (২৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

একই সময়ে ২৯টি মামলা দায়ের করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন ও উত্তরা বিভাগে ৫৬ জন রয়েছেন।
এছাড়া, গোয়েন্দা বিভাগ ৬ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

এ সময় তাদের কাছ থেকে ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, একটি সান লাইট ব্যাটারির অংশ, ছাতার রডের খণ্ডিত অংশ, ৯ ভোল্ট ব্যাটারির খণ্ডিত অংশ, বিয়ারিংয়ের ১২টি বল, জিআই পাইপের খণ্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, একটি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার এবং একটি মাথা খোলা গ্যাস লাইট, ১৬টি মোবাইল, ২১টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩টি সিমকার্ড ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ