• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
সায়েদাবাদে থাকবে সিটি টার্মিনাল, আন্তজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে : বিএসইসি চেয়ারম্যান ‘প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন’ লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্র বন্দরে সতর্কবার্তা আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-তে প্রস্তুত ‘কোয়ান্টাম ব্যাম্বোরিয়ান’ বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটি, ৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি ঢাকাকে বাসযোগ্য শহর হিসেবে গড়তে হবে: প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত জেনে নিন ঢাকা ও এর আশপাশের আজকের নামাজের সময়সূচি
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আজ আবার কমল সোনার দাম, ভরিতে ৩,৩২৪ টাকা

 

দেশের বাজারে সোনার গয়নার দাম আজ আবার কমেছে। একই সঙ্গে কমেছে রুপার দাম। আজ বৃহস্পতিবার ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা।

এর আগে গত সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমে। অর্থাৎ সোমবার ও আজ মিলিয়ে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম কমল মোট ৬ হাজার ৫৯০ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকাল ১০টায় সোনা–রুপার নতুন দাম কার্যকর করেছে। জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

আজ দাম কমার আগে ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও সোনার দাম কমেছে

এদিকে আজ ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

সোনার মূল্যহ্রাসের মূল কারণ হচ্ছে বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। যদিও জুয়েলার্স সমিতির নেতারা বরাবরের মতোই জানিয়েছেন, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর কমার কারণে দাম সমন্বয় করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ