• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Logo
  • প্রচ্ছ্বদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • জামায়াত
    • এনসিপি
  • অর্থনীতি
  • আইন-অপরাধ
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • আন্তর্জাতিক
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • বিনোদন
    • সিনেমা
    • গান
    • নাটক
  • তথ্য-প্রযুক্তি
  • ক্যাম্পাস
    • ইবি
    • চবি
    • ঢাবি
    • প্রযুক্তি বি
    • রাবি
  • সবকিছু
    • কৃষি
    • প্রবাস
    • ভ্রমণ
    • রাজধানী
    • লাইফষ্টাইল
শিরোনাম:
আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে যাত্রাবাড়ীতে দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ দুই দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল কত? কেন নিয়মিত দুধের সঙ্গে গুড় মেশানো উচিত? এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬ রাজধানীতে তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে শেয়ারবাজার নিরাপদ বিনিয়োগের সেরাতে ব্যাংক, ঝুঁকিতে সিরামিক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com
/ আবহাওয়া অধিদপ্তর, জাতীয়, ঢাকা, রাজধানী, সারাদেশ

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

sagar crime reporter / ৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
শেয়ার

আবওহাওয়া

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

 

শাপলানিউজ.কম

দেশের আট জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থানে রয়েছে। এ অবস্থায় শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তাপপ্রবাহ নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (২৯ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস ও অঞ্চলের পরিস্থিতি তৃতীয় দিনের (সোমবারের) মতোই বজায় থাকবে। এই দিনেও সারা দেশে দিনও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, এসময়ের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টিপাত তাপপ্রবাহ বজ্রবৃষ্টি


আপনার মতামত লিখুন :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

যাত্রাবাড়ীতে দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দুই দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল কত?

কেন নিয়মিত দুধের সঙ্গে গুড় মেশানো উচিত?

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬

রাজধানীতে তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ সংবাদ
  • জনপ্রিয় সংবাদ

আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

যাত্রাবাড়ীতে দূরপাল্লার বাসে তল্লাশি, ৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪

দুই দফা কমার পর স্বর্ণের দামে বড় লাফ, বাড়ল কত?

কেন নিয়মিত দুধের সঙ্গে গুড় মেশানো উচিত?

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা–কর্মীসহ আটক ৬৬

রাজধানীতে তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

শেয়ারবাজার নিরাপদ বিনিয়োগের সেরাতে ব্যাংক, ঝুঁকিতে সিরামিক

দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

এনসিপির ‘সেকেন্ড রিপাবলিক’ ধারণাটি আসলে কী

পরিশ্রম দিয়ে চলার পথটা সহজ করে নিয়েছি: মালবিকা

রাজনীতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত

গ্যাস সংকটে ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানায়

বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে

ভারতকে সামলাতে দুবাইয়ে অনুশীলন অজি-প্রোটিয়াদের

স্ত্রী সন্তানসহ আমির হোসেন আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

খাওয়ার পরেই চা খাওয়া কি ঠিক?

বলিউড তেলেগু জানেন না, তবু দক্ষিণের ‘প্রিন্স’ মহেশ বাবু

Hello world!

Logo

Kaderabad Housing Mohmmedpur, Dhaka-1207. Phone- 01778840333 Email: m.r.01778840333@gmail.com Web: www.shaplanews.com

All rights reserved © 2025 shapalnews

নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করুন:  m.r.01778840333@gmail.com, Mob: 01778840333