• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
ইউটিউবের আয়ের নিয়মে বড় পরিবর্তন, বাড়ছে ভিউ ও ওয়াচটাইমের শর্ত ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ১১১৫ কোটি টাকা রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: ভারপ্রাপ্ত স্পিকার শেয়ারপ্রতি লোকসান ২৩ টাকা লভ্যাংশ দেবে না মাইডাস ফাইন্যান্স ঢাকার সড়কে কালো ধোঁয়া, জুলাইয়ে ৯১৫ যানবাহনের বিরুদ্ধে মামলা বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার, ৫৮ মামলা রাজধানীতে রাতে অনেক বৃষ্টি, কারণ জানালেন আবহাওয়াবিদেরা এবার ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী স্বর্ণ-মুঠোফোন-ল্যাপটপসহ তিন কোটি ৭২ লাখ টাকা পণ্য জব্দ
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

sagar crime reporter / ৯৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

shaplanews.com

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমে ৩৬ দশমিক শূন্য আট বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান জানান, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৬০৮ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১৫৩ কোটি ২৩ লাখ ডলার। যেখানে গত ২৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ৬১০ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ দাঁড়িয়েছিল তিন হাজার ১৫৫ কোটি ২৬ লাখ ৭০ হাজার ডলার।

গত ২৩ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৭৯ কোটি ৮১ লাখ ১০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার। গত ১৭ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ডলার। গত ১৫ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬৩ কোটি ৬ লাখ ৫০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৮ কোটি ৬ লাখ ১০ হাজার ডলার।

গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তিন হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ডলার। আর আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভ ছিল তিন হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ডলার। অবশ্য ওইদিন এডিবির ১০০ কোটি পাঁচ লাখ ডলারের বাজেট সহায়তার ঋণ পাওয়ার পর রিজার্ভে বড় পরিবর্তন আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ