• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
নোটিশ
সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী আবশ্যক। নিজেকে যোগ্য মনে করলে এখনই যোগাযোগ করুন Mob: 01778840333, Email: m.r.01778840333@gmail.com

রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায়

sagar crime reporter / ১৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

শিরোনাম:

রান্নার গ্যাসে আগুন দাম! ১২ কেজি সিলিন্ডার ২,০৬০ টাকা, বাজারে মিলছে ২,৫০০ টাকায়

শাপলানিউজ.কম

দেশে রান্নার গ্যাসের দাম আবারও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে। গত মাসে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন দাম গত ২ নভেম্বর সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে।

শুধু ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই একই হারে বেড়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটার প্রতি ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দামও ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা করা হয়েছে। তবে বাজারে সরকারি গ্যাস প্রায় পাওয়াই যায় না।

বিইআরসি বলছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সমন্বয় করা হয়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, সরকারি দামেও বাজারে গ্যাস মিলছে না। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩৫০ থেকে ২ হাজার ৫০০ টাকায়। অর্থাৎ নির্ধারিত দামের চেয়ে ৩০০ থেকে ৪৪০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ঢাকার বাইরে কোথাও কোথাও আরও বেশি দাম চাওয়া হচ্ছে।

দেশে এক কোটির বেশি পরিবার এলপিজি ব্যবহার করে। দাম বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। অনেক পরিবার এখন রান্নার খরচ কমাতে লাকড়ির চুলায় ফিরে যাচ্ছেন। রাজধানীর মিরপুরের বাসিন্দা তামান্না আক্তার বলেন, “আগে মাসে এক সিলিন্ডারে হয়ে যেত। এখন দাম এত বেড়েছে যে কুলিয়ে উঠতে পারছি না।”

এদিকে এলপিজি ব্যবসায়ীরা বলছেন, দাম বাড়লেও তাদের কমিশন বাড়েনি। সরকারি এলপিজির ডিলাররা কমিশন কম হওয়ায় গ্যাস উত্তোলন কমিয়ে দিয়েছেন। এতে বাজারে সংকট আরও বেড়েছে।

ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, বাজারে নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন। তারা সরকারকে দ্রুত বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন। বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, বাড়তি দামে বিক্রির অভিযোগ নিয়ে কাজ করা হচ্ছে। এলপিজি বিক্রির মনিটরিং আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ